একটা ধর্ষ…নের দাম ২ হাজার টাকা। ![]()
yes, মাত্র ২ হাজার টাকার জন্য একটা ধর্ষ…নের মত ঘটনা চাপা দেওয়ার চেস্টা করা হয়।
নরসিংদীর গার্মেন্টস শ্রমিকের মেয়ে আমেনা । আমেনার সাথে প্রেমের সম্পর্ক ছিল নূর মোহাম্মদ সংক্ষেপে নূরা নামের এক বখাটে ছেলের।
আমেনার পরিবার থেকে নূরাকে বলা হয় আমেনাকে বিয়ে করে নিতে কিন্ত নূরা বিয়ে করতে রাজি হয়না। এর কিছুদিন পর নূরা সহ ৬ জন মিলে আমেনাকে এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষ…ণ করে ।
এই ঘটনায় পরিবার মামলা করতে যেতে চাইলে নূরা আর সহযোগীরা তাদের পথ আটকায় আর একবারে মে/রে ফেলার হুমকি দেয়।
এরপর, উপজেলা পরিষদ মেম্বারকে ( যে বিএনপির একজন নেতা ) বিষয়টি জানানো হলে তিনি সালিশের মাধ্যমে মিমাংসা করে ফেলে।
( মিমাংসা টা ছিল কিছুটা এরকম যে, মেয়ে আর তার পুরো পরিবার এলাকা ছেড়ে চলে যাবে, মেয়েটার পরিবার বলেছিল ১ তারিখ এলাকা ছেড়ে চলেও যাবে )
মেয়েকে তারা আগেই এলাকার বাইরে পাঠিয়ে দিতে চায় ( হয়তো নিরাপত্তার জন্য)। তাই আমেনাকে খালার বাড়িতে রেখে আসার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সে মোতাবেক ই রাতের বেলা তার বাবা তাকে নিয়ে রউনা দেয় কিন্ত পৌছানোর আগেই মাঝপথে বাবার থেকেই নূরা আর তার দলবল টোটাল ৬ জন মিলে আমেনাকে কিডন্যা/প করে নিয়ে যায়।
পরদিন সকালে একটা সরিষাক্ষেতে গলায় ওড়না প্যাচানো অবস্থায় আমেনার লা/.শ পাওয়া যায়।

